| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন তৃপ্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৫৭:২৭:পূর্বাহ্ন  |  ১১৮২৩৩৭ বার পঠিত
শার্শায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন তৃপ্তি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বেনাপোল খেলার মাঠ বলফিল্ডে বিএনপির উঠান বৈঠকে উপচে পড়া জনসমাগম দেখা যায়। যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মঞ্চে ওঠার আগেই মাঠের চারদিক নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে রূপ নেয়।

মাঠে জায়গা না পেয়ে মানুষ দাঁড়ান রাস্তার দুই পাশে, ফুটপাতে, এমনকি আশপাশের বাড়ির ছাদেও। এসময় মঞ্চে ওঠেন মফিকুল হাসান তৃপ্তি এবং হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান।

বক্তব্যের শুরুতেই তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন এবং দেশবাসীসহ উপস্থিত সবাইকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানান।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামী নির্বাচনে জনগণ তাঁকে এমপি হিসেবে নির্বাচিত করলে বেনাপোল-শার্শাকে আধুনিক, উন্নত, কর্মমুখী ও প্রযুক্তি-সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে। তিনি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, বেনাপোল–ঢাকা–যশোর যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বন্ধ থাকা বেনাপোল টার্মিনাল পুনরায় চালু এবং বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ, আধুনিক কৃষিযন্ত্র সহজ শর্তে প্রদান, কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি সহায়তা নিশ্চিত করা হবে।

শিক্ষা উন্নয়নে তিনি টিফিন কর্মসূচির সম্প্রসারণ, প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ও রোবোটিক্স শিক্ষা চালু, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র-মেধাবি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন।

যুব উন্নয়নে কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র, হাতে-কলমে শিক্ষা, কারিগরি শিক্ষার বিস্তার এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার ভাতার নিশ্চয়তার কথাও জানান তিনি।

নারীদের জন্য উদ্যোক্তা সহায়তা, হস্তশিল্প উন্নয়ন, আইটি প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তৃপ্তি।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির। সভা পরিচালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু (বেড়েবাবু), সিএন্ডএফ ব্যবসায়ী নেতা মফিজুর রহমান স্বজন, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওনসহ শার্শা উপজেলা, বেনাপোল পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪