| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন রিভিউয়ের দাবিতে কুড়িগ্রামে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:১৯:০৮:পূর্বাহ্ন  |  ১০৮৬৪২৩ বার পঠিত
মনোনয়ন রিভিউয়ের দাবিতে কুড়িগ্রামে মশাল মিছিল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-১ আসনে ডা. ইউনুসের সমর্থক, কর্মীরা ও সাধারণ জনগণ বিএনপির মনোনয়ন রিভিউয়ের দাবিতে নাগেশ্বরী টু ফুলবাড়ী রাস্তায় মশাল মিছিল ও রাস্তা অবরোধ করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী-ফুলবাড়ী সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানানো হয়।

মশাল মিছিলটি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের লাল স্কুল মোড় থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী-ফুলবাড়ী রাস্তায় এসে অবরোধ সৃষ্টি করে।

এসময় ডা. ইউনুসের সমর্থক, নেতাকর্মী ও সাধারণ জনগণ রাস্তায় টায়ার জ্বালিয়ে ও মশাল মিছিলের মাধ্যমে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন রিভিউয়ের আবেদন জানান।

মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওসমান গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলাল, কুড়িগ্রাম মজিদা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪