| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পপতি আবুল বাসার খানের আত্মপ্রকাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৮:৪৬:৪২:পূর্বাহ্ন  |  ১০৮৫৯০৮ বার পঠিত
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পপতি আবুল বাসার খানের আত্মপ্রকাশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মধুখালীর রাজ্জাক জুট মিলের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাসার খান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে রাজ্জাক জুট মিল প্রাঙ্গণে তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় আবুল বাসার খান বলেন, “জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয় এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনপথের নেতৃত্ব গ্রহণের স্বপ্ন লালন করেছি। সেই লক্ষ্য থেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, “মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ছাত্রজীবনে আমি জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। জন-মানুষের সুখ–দুঃখে পাশে থাকার অভ্যাসই আমাকে রাজনীতিতে সক্রিয় করেছে।”

আবুল বাসার খান আরও বলেন, “ফরিদপুর–১ আসনে রাজনৈতিক নেতৃত্বের অচলাবস্থা এবং সাধারণ মানুষের সমস্যাই আমার প্রার্থিতার অন্যতম কারণ। দীর্ঘদিনের অবহেলায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পরিস্থিতি পরিবর্তন করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪