| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক পথরেখার স্থিতিশীলতাও জরুরি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:০৪:৪১:পূর্বাহ্ন  |  ১১৮৫২৭০ বার পঠিত
অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক পথরেখার স্থিতিশীলতাও জরুরি: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক পথরেখার পাশাপাশি রাজনৈতিক পথরেখাকেও স্থিতিশীল করা জরুরি বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতের পথরেখায় শুধু অর্থনীতি নয়, রাজনীতির পথরেখাও স্থিতিশীল হতে হবে। রাজনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

ফখরুল জানান, রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য বিএনপি ইতমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা রিফর্মগুলো করেছি, চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি। রিফর্মের যে প্রস্তাবগুলো আজ এসেছে এর অনেকটাই আমরা আগে থেকেই দিয়েছি। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়াও এসব বিষয়ে স্পষ্ট প্রস্তাব দিয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যে বর্তমান সময়ের প্রয়োজনীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফখরুল স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করা দরকার। শিক্ষাকে জনগণের উন্নয়নের উপযোগী করে আমূল পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি।

রাজনৈতিক পথরেখার স্থায়িত্ব ও স্থিতিশীলতার গুরুত্বের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, ভালো গভর্নেন্স পাবে এবং গণতন্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪