| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৪৫:৫৯:পূর্বাহ্ন  |  ১২০৯০৫৮ বার পঠিত
খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়। তিনি বলেন, একটি অস্বাভাবিক পরিস্থিতির কারণে তিনি এমন অসুস্থ হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস উল্লেখ করেন, আমি সবসময় কারা কর্মকর্তাদের সতর্ক থেকেছি। কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়। ভারতীয় এক সাংবাদিক ঢাকায় এসে বলেছিলেন, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নেত্রী দুই বছরের মধ্যে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করি।

তিনি বলেন, গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম এবং এক ঘণ্টা উপস্থিত ছিলাম। আজকের খবর অনুযায়ী, তিনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন। এ কামনা করি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে যারা চক্রান্ত করছে, তারা দেশের অবস্থা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করেছিল। তারা বিদেশে বসে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। কিন্তু বিএনপিকে ছাড়া তো আগে কখনো নির্বাচন হয়নি। তাই নির্বাচন বাংলাদেশে হবে, এই ফেব্রুয়ারিতেই হবে, এতে কোনো সংশয় নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনীর ফলাফল ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অর্জন করেন এম রাশেদ (চট্টগ্রাম)।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪