| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

`জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম'

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১১:০২:০৫:পূর্বাহ্ন  |  ১১৭৭৪৯০ বার পঠিত
`জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম'
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম। আগামী নির্বাচনের মাধ্যমে মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারবে, দেশটি কতটা স্থিতিশীল। তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটি কি শান্তিপূর্ণভাবে হচ্ছে, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমরা এটি শান্তিপূর্ণভাবে করতে না পারি, অস্থিতিশীলতা রয়ে যাবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলন ২০২৫’-এ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। গত ১৬ বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, রাতারাতি তা ঠিক করা সম্ভব নয়। এক বছর, দেড় বছর বা ১৮ মাসে কোনো ধরনের স্থায়ী কর্মসংস্থান বা অর্থনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সমাজকে সিগন্যাল দিতে হবে যে আমরা ইতিবাচক পথে এগোচ্ছি। দক্ষতা ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।

তিনি উল্লেখ করেন, ২০২১ সালের গণঅভ্যুত্থানে জনগণ, বিশেষত তরুণরা, রাজপথে নেমেছিল অর্থনৈতিক অনুপ্রেরণা ও বৈষম্যবিরোধী চ্যালেঞ্জের কারণে। যদি আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে পরবর্তী সময়ে অর্থনৈতিক সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সময়ের অর্থনৈতিক বন্দোবস্ত লুটতরাজ, ব্যাংক লোপাট ও অলিগার্ক-মাফিয়া শ্রেণির উত্থান সমাজে বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন জনপ্রিয় হয়েছে। কোটা সংস্কার আন্দোলনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শুরু হয়েছিল, যাতে বৃহত্তর জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।

তিনি আরও বলেন, গত এক দশকে তিনটি গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। এই তিনটি আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক আকাঙ্ক্ষা জড়িত এবং তা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কযুক্ত।

নাহিদ ইসলাম শেয়ার করেন, ফ্যাসিবাদী সময়ের অর্থনৈতিক ব্যবস্থার কারণে তরুণরা পড়াশোনা শেষ করার পর উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি পাচ্ছে না, যা বৈষম্য ও সামাজিক অস্থিরতার বড় কারণ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪