| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১২:২৫:৩৪:অপরাহ্ন  |  ১১৭৬৫৪০ বার পঠিত
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, এ মুহূর্তে দেশে ফেরা তার জন্য এককভাবে নিয়ন্ত্রণাধীন বিষয় নয়। এ বক্তব্যের পর প্রেস সচিবের কাছে জানতে চাওয়া হয়, সরকার কি এ বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেছে কি নজবাবে প্রেস সচিব শফিকুল আলম জানান, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বাধা, নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪