| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ড. আজহারীর ফেসবুক পোস্ট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৪:১৯:২৭:অপরাহ্ন  |  ১০৮৪১৮৫ বার পঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা  করে ড. আজহারীর ফেসবুক পোস্ট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ইসলামী বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর পূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন,নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।

বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত্যই পরম সৌভাগ্যের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪