| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৮:০১:০৬:পূর্বাহ্ন  |  ১০৯১৩২৯ বার পঠিত
জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার
ছবির ক্যাপশন: এটিএম আজহার; ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর  তিনি   মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে  ২৮ মে মুক্তি পান।  

শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এটিএম আজহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হলেও জামায়াতের নির্বাহী পরিষদ বা কর্মপরিষদের কাঠামোয় আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, মজলিসে শুরায় এবার শুধু সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্য কমিটিগুলোর পুনর্গঠন নির্বাচন শেষে করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জোরালো করে জামায়াত। পরবর্তীতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। নিয়মিত শুনানি শেষে ২৭ মে আদালত সব অভিযোগ থেকে তাকে খালাস দেন।

মুক্তির পর জামায়াত তাকে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেয় এবং সর্বশেষ তিনি নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪