| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:২৪:৪৩:পূর্বাহ্ন  |  ১২১৪১৬০ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি এখনও জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের মতামত ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে দল। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে বিএনপি।

হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় সম্পর্কে রিজভী বলেন, অতিরিক্ত ভিড় হলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। তিনি সবাইকে নিজ নিজ স্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়ে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান।

দলের নেতাদের সঙ্গে চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থার আপডেট মেডিকেল বোর্ডই দিচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪