| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা জনি’র উদ্যোগে সদকা ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১২:৫৮:৩৫:অপরাহ্ন  |  ১১৭৪৫৩৩ বার পঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা  জনি’র উদ্যোগে সদকা ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি’র উদ্যোগে ফেনীতে ছাগল জবাই করে সদকা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার(৩০ নভেম্বর) জেলার দাগনভূঞা উপজেলার তালতলী বাজারে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এর আগে গত ২৬ নভেম্বর ঢাকার গুলশানে কাঁচাবাজার মসজিদেও এক দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা আব্দুল লতিফ জনি। 

তিনি বলেন,‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন । মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে প্রার্থনা করি ‘ইয়া আল্লাহ, ইয়া আমাদের সৃষ্টিকর্তা, আপনার অসীম রহমতের গুণে আমাদের ‘মা’ বেগম খালেদা জিয়াকে আরোগ্য দান করুন ।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪