| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে এভারকেয়ারে মিয়া গোলাম পরওয়ার সহ অন্যান্য জামায়াত নেতারা

খালেদা জিয়ার খোঁজ নিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:১৪:২৮:অপরাহ্ন  |  ১০৯০৪৪৩ বার পঠিত
খালেদা জিয়ার খোঁজ নিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে তিনি হাসপাতালে পৌঁছান।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। হাসপাতালে তাদের স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ   সময়  উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪