| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডিতে মিছিলের চেষ্টা

নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের দুই নেতা আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:৩৫:১৪:অপরাহ্ন  |  ১১৭৭০৫৭ বার পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের দুই নেতা আটক

রিপোর্টা্র্স২৪ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করার চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ধানমন্ডির কবি নজরুল ইনস্টিটিউটের সামনে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তিরা হলেন মিলন খান (৩০) ও শওকত হোসেন ওরফে বাবু (৩২)।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মিলন খান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। অন্যদিকে শওকত হোসেন হাজারীবাগ থানা যুবলীগের সাধারণ সম্পাদক।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, আটক শওকতের মোবাইল ফোন থেকে বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও পাওয়া গেছে, যা তিনি নিজেই ধারণ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪