| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া তরল খাবার গ্রহণ করছেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৭:৪৫:০১:পূর্বাহ্ন  |  ১১৯২৭২৬ বার পঠিত
খালেদা জিয়া তরল খাবার গ্রহণ করছেন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে এখন ধীরে ধীরে তরল খাবার দেওয়া হচ্ছে, এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। হাসপাতালে তাঁর শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন তিনি। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তাঁর বর্তমান শারীরিক জটিলতা বিবেচনায় আরও কয়েকদিন সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে আজ সোমবার (১ ডিসেম্বর) চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

চিকিৎসা বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ সিদ্ধান্ত নিচ্ছেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হচ্ছেন ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন।

এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, জনস হপকিনস ও মাউন্ট সিনাইসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪