| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:০৪:২৩:পূর্বাহ্ন  |  ১১৮৭১৭৭ বার পঠিত
অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। টানা পাঁচ দিন ধরে তিনি সিসিইউতেই আছেন।

হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে। সোমবার(১ ডিসেম্বর) দুপুরে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় কিছু আইসিইউ সাপোর্ট ইতোমধ্যে সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তিনি সকলের দোয়া কামনা করেন।

গত বৃহস্পতিবার সংক্রমণের শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তরের চেষ্টা চলছে। তিনি ভ্রমণের উপযোগী হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সোমবারও তাঁর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪