| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ না দেওয়ার আহ্বান বিএনপির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:৩৪:১২:পূর্বাহ্ন  |  ১১৬৯৭১৭ বার পঠিত
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ না দেওয়ার আহ্বান বিএনপির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর প্রকাশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দলটি। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্রের তথ্য ব্যবহার না করতে গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় জানানো হয়, খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা আপডেট জানাবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তাঁর বাইরে কারও মন্তব্য বা তথ্যকে ভিত্তি করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানানো হয় বার্তায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪