| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হতে বলছেন ফখরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১১:০১:৩২:পূর্বাহ্ন  |  ১১৭৬৭৬৭ বার পঠিত
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হতে বলছেন ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, সেটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও জানান, দলের চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপনের দায়িত্ব জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যাচাইবিহীন, অযাচিত বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, দলের পক্ষ থেকে চিকিৎসা–সংক্রান্ত সব আপডেট একমাত্র ডা. জাহিদ হোসেনের মাধ্যমেই জানানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪