| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১১:১৭:২৯:পূর্বাহ্ন  |  ১১৯৬২১৫ বার পঠিত
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

সিনিয়র রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা ।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) আসবে।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। টানা পাঁচ দিন ধরে তিনি সিসিইউতেই আছেন।

হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে। সোমবার দুপুরে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় কিছু আইসিইউ সাপোর্ট ইতোমধ্যে সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সকলের দোয়া কামনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪