| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশটাকে তরুণদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১১:২২:৩৬:পূর্বাহ্ন  |  ১০৮৭৩৮৪ বার পঠিত
দেশটাকে তরুণদের হাতে তুলে দিতে চাই:  শফিকুর রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চাই। যারা ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন না। যারা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়, তবে জনগণ তাদের সে সুযোগ দেবে না।

সোমবার (১ ডিসেম্বর) খুলনার ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া সমাবেশ শেষ হয় বিকেল ৪টায়।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরা প্রস্তুত হও দেশ পরিচালনার জন্য। চাকরির জন্য নয়, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নাও।

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বলেন, জনগণ আর ভোট চুরি করে কাউকে ক্ষমতায় যেতে দেবে না।

সমাবেশে বিভিন্ন ইসলামী ও জাতীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন।

আয়োজকদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪