| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের হুমকি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:১২:৫৩:অপরাহ্ন  |  ১১৭৪৪৬৮ বার পঠিত
এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের হুমকি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবন্ধ করার হুমকি দিয়েছেন মো. শোয়াইব নামের এক তরুণ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপির জেলা কমিটির নেতাদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় তিনি এ হুমকি দেন। 

পড়ে সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়ে ওই তরুণ বলেন, ‘আমি প্রতিনিধি হিসেবে গেছি, অবস্থান নিসি। ভেতরে কী হচ্ছিল আমরা অবগত না। কাজ বন্ধ করা হোক দুশমনি নাই। আপনারা আমার ভাই। বন্ধ করার জন্য গেছি। উল্টাপাল্টা একটু আচরণ হয়েছে, আমাদের, যদি ভুল হয়ে থাকে, আমি সরি। ভুল হতেই পারে। স্বীকার করছি আমার ভুল।’

শোয়াইব বলেন, ‘আমি এনসিপির পদে নাই। আমি জুলাই যোদ্ধা হিসেবে গেছি। আমার ঠিক হয়নি। তবে ইনটেনশন খারাপ ছিল না।’

এ সময় তার পক্ষ নিয়ে ভুল স্বীকার করেন এনসিপির কয়েকজন নেতা। তারা বলেন, ‘ও ভুল করেছে। বলার ধরণ পায়নি। অবশ্যই ভুল বলেছে। মাফ করে দেন।’

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী বলেন, ‘ওরা বৈষম্য বিরোধীর ছেলে পেলে। আন্দোলন সংগ্রামে সব সময়-ই-ছিল। তবে তারা এনসিপির কমিটিতে নেই।’

মোবাশ্বের আরও বলেন, ‘তাদের আজকের আচরণটা নীতিগতভাবে আচরণ হয়নি। সাংবাদিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে? এটা বিব্রতকর আচরণ। অল্পবয়স্ক ছেলেপেলে, তারা বুঝতে পারেনি। এরকম আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪