| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা আইনজীবী সমিতির খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:২৭:৪৬:অপরাহ্ন  |  ১১৭৯৭০৩ বার পঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা আইনজীবী সমিতির খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় এ আয়োজন করা হয়।

মাহফিলে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। মিলনায়তনে কুরআন খতম শেষে বেগম জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম জিয়া দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, চিকিৎসাধীন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪