| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মাইরে ফেলান, তাও বলবো জয় বাংলা’—কারাগারে নেওয়ার সময় ঢাবি ছাত্রলীগ নেতা

ধানমন্ডিতে গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা জেলে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ২০:৫৩:২২:অপরাহ্ন  |  ১১৬৮৯৪১ বার পঠিত
ধানমন্ডিতে গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা জেলে

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ নেতা মিলন খানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি কারা পুলিশকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, মাইরে ফেলান, তাও বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে এবং ধানমন্ডি থানা ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার বিকেলে সোবহানবাগ মসজিদের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করে ধানমন্ডি থানা–পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইকবাল মাহমুদ জিন্নাহ তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে জামিন আবেদন করে বলেন, তারা ঘটনাস্থলে মবের হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন এবং সময়মতো পুলিশ না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই আসামিসহ অজ্ঞাতনামা ২০–২৫ জন সোবহানবাগ মসজিদের সামনে জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ধাওয়া দিলে মিলন ও শওকতকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, দৌড়ে পালানোর সময় দুইজন রাস্তার ওপর পড়ে গিয়ে সামান্য আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪