রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে গভীর রাতে ছুটে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) রাতের অন্ধকারে তিনি হাসপাতালে পৌঁছান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে।
হাসপাতালে পৌঁছে তারা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এবং তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পুরো সফরজুড়ে কঠোর নীরবতা বজায় রাখেন মির্জা ফখরুল হাসপাতাল ছাড়ার সময়ও গণমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে এই তথ্য নিশ্চিত করেন। একইসঙ্গে জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসার গুরুত্ব বিবেচনায় এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রধান ফটক ও আশপাশে ব্যারিকেড বসানো হয়েছে, এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে বিএনপি নেত্রীর চিকিৎসা।
রিপোর্টার্স২৪/ঝুম