| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন : রিজভী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৭:৫০:৫০:পূর্বাহ্ন  |  ১২০৭৭০৩ বার পঠিত
খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন : রিজভী

সিনিয়র রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গসংগঠন নয়, সারাদেশের মানুষ গভীর উদ্বেগ ও সমবेदनায় আক্রান্ত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কুরআন খতম ও সদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আমরা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করব। তিনি এ দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু সংকট ও ক্রান্তিলগ্নে তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ছাড়েননি। বহু ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও দৃঢ় মনোবল ও সাহস নিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন।”

তিনি বলেন, “আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নয়; দলের বাইরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। তাঁর গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

বিএনপির মুখপাত্র বলেন, “এখানে আমাদের ইমাম একজন গুণী ব্যক্তি। তাঁর মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কুরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, পবিত্র কুরআন তিলাওয়াত ও এই সদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ, যুবদল নেতা জাকির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষারসহ নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪