| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের পরই তারেকের ফেরার সিদ্ধান্ত’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১৫:১৪:৫৩:অপরাহ্ন  |  ১২০৪৩৪০ বার পঠিত
‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের পরই তারেকের ফেরার সিদ্ধান্ত’
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কি না, তা পর্যবেক্ষণের পরই তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান ‘শিগগিরই দেশে ফিরবেন’।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়। এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একই মন্তব্য করেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ১০ দিন ধরে চিকিৎসাধীন। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি–জটিলতাসহ বহুদিনের অসুস্থতার সঙ্গে সম্প্রতি শ্বাসকষ্ট এবং হৃদ্‌যন্ত্র–ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

বিএনপি চেয়ারপারসনকে দেখতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ ঢাকায় আসছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকেরা খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করবেন। তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে এবং মেডিকেল বোর্ড অনুকূল মত দিলে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪