| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিতার মৃত্যুতে গভীর সমবেদনা

চকরিয়ায় জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপি’র সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ২২:৫৩:১০:অপরাহ্ন  |  ১১৭৩৩২৪ বার পঠিত
চকরিয়ায় জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপি’র সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর রাতে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসভবনে সৌজন্যসাক্ষাতে যান।

হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায় ফারুকের বাড়িতে গিয়ে তিনি ফারুক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ফারুকের বাবা নুরুল কবির সোমবার মৃত্যুবরণ করেন।

সাক্ষাৎকালে সালাহউদ্দিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও সাবেক সাংসদ হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ স্থানীয় নেতারা।

এর আগে নুরুল কবিরের মৃত্যুতে সোমবার এক শোকবার্তাও পাঠান সালাহউদ্দিন। পাঁচ দিনের সফরে মঙ্গলবার সকালে তিনি ঢাকায় থেকে কক্সবাজারে পৌঁছে নির্বাচনী এলাকায় বিভিন্ন গণসংযোগ ও জনসভায় অংশ নেন। তার প্রচারণা ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান প্রেস সচিব মোহাম্মদ ছফওয়ানুল করিম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪