| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধন সনদ নিল এনসিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১১:৫০:০৯:পূর্বাহ্ন  |  ১১৬৯২১০ বার পঠিত
নিবন্ধন সনদ নিল এনসিপি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। 

নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানান।

এনসিপি প্রধান বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে। প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে ‘এক মার্কায় নির্বাচনের জন্য’ এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার জন্য বলেছে।

তিনি আরও বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

ডিসি, এসপি বদলির বিষয়ে তিনি বলেন, ডিসি, এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের করনে নির্বাচনে প্রভাব বিস্তার করবে।

নাহিদ বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। এছাড়াও, নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪