| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:৩২:০২:অপরাহ্ন  |  ১০৭৮০০৭ বার পঠিত
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা-৮ আসানের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেন, প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের অবহেলা করা হলে এটি হবে চরম অন্যায়। জুলাই যোদ্ধাদের প্রতি দয়া নয় মূল্যবোধ থেকে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে

বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ডা. জাহিদুল বারীর সভাপতিত্বে এবং মো. আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের অবহেলা নয় তাদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই সমাজকে এগিয়ে নিতে হবে। সমাজের একটি শ্রেণীকে পিছনে রেখে কখনো সমাজ এগিয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের মধ্যে কেউ জন্মগত আবার কেউ পরিবেশ পরিস্থিতির শিকার। চব্বিশের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা প্রতিবন্ধী বা ডিজএবল ছিল না। প্রত্যেকেই আমাদের মতো সুস্থ এবং স্বাভাবিক ছিল। তারা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করতে নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রাজপথে নেমে এসেছিল। তাদেরকে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী পঙ্গু করে ডিজএবল করেছে। জুলাই যোদ্ধাদের প্রতি দয়া নয় বরং নৈতিক দায়িত্ব ও মূল্যবোধ থেকে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। 

আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অটিজম এন্ড ডিজএবিলিটি ইন্সটিটিউটের (বাডি) উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন-এর দাবিতে কর্মসূচি পালন করা হয়। 

জুলাইয়ে শহীদদের পরিবার এবং আহত-পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হবে। নতুবা রাষ্ট্র তাদের যথাযথ সম্মান করতে ব্যর্থ হবে। তাই জুলাই যোদ্ধাসহ প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তিদের পুনর্বাসনে প্রয়োজনীয় টেকসই ও স্থায়ী পদক্ষেপ গ্রহনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪