| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিহাস বিকৃতির অভিযোগে ছাত্রদলের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২০:২৭:২৭:অপরাহ্ন  |  ১১৭৯১৬৪ বার পঠিত
ইতিহাস বিকৃতির অভিযোগে ছাত্রদলের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদককে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

ছাত্রদলের দাবি, ডাকসুর বিতর্কিত নির্বাচনে নির্বাচিত সদস্যদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও মন্তব্য বিশ্ববিদ্যালয় ও ডাকসুর মর্যাদা ক্ষুণ্ণ করছে। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে।

এছাড়া, ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সমালোচনা করেছে। তাদের দাবি, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের উদযাপনের ক্ষেত্রে কলাভবন, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের ঐতিহ্য এ বছর মানা হয়নি। প্রশাসনের এই দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ছাত্রদল অভিযোগ করেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসু কর্তৃপক্ষ উভয়েই মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ইতিহাসের সঠিক উদযাপনে গুরুত্ব দিচ্ছেন না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪