| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৮:৫২:৩২:পূর্বাহ্ন  |  ১০৭৫৯০১ বার পঠিত
জামায়াতের  আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আমীরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট। আমীরে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

হৃদ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন উভয়পক্ষ।

বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়েও আলোচনা হয়। সফরে তাঁর সঙ্গে ব্রিটিশ সরকারের একজন মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪