| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:১৭:২৬:পূর্বাহ্ন  |  ১১৬৩৬৯২ বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর বা আগামীকাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিএনপির আবেদনের পর কাতার সরকার অফিসিয়ালি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। দলের পক্ষ থেকে করা অনুরোধ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয় দেশটি।


বর্তমানে ঢাকায় আছেন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তাকারী যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ। তারা চিকিৎসায় পরামর্শ দিয়ে আসছেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতেও লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তখন তিনি প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪