| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছলচাতুরি করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:১৯:০০:পূর্বাহ্ন  |  ১০৬৫০১০ বার পঠিত
ছলচাতুরি করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ছলচাতুরি বা কৌশল অবলম্বন করে অন্তর্বর্তী সরকার আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হবেই। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই অন্তর্বর্তী সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এ রকম সুযোগ এখন খুবই কম।

তিনি বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিরুদ্ধে নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটি স্পষ্ট জানিয়েছে তারা নির্বাচন পিছিয়ে দিতে চায় না, বরং সময়মতো নির্বাচনের পক্ষেই তাদের অবস্থান।

মান্না আরও বলেন, নির্বাচন হবে এই অনুমানের ভিত্তিতেই রাজনৈতিক শক্তিগুলোর অগ্রসর হওয়া উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত তাতে কোনো হুলস্থূল করেনি। তারা নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া তাদের আর পথ নেই।

গণতন্ত্র মঞ্চের এ প্রধান নেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, বরং বেশ জটিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সেই অবস্থায় বিএনপি আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি; তারা নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে। এ নিয়ে নানা জটিলতা রয়েছে। এখন আমরা কয়টি আসন পেলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনগণ পুরো নির্বাচনকে কীভাবে দেখছে।

তিনি আরও বলেন, দেশে যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তাহলে শুধু নির্বাচন দিয়ে কোনো ফল হবে না। গণতন্ত্র মঞ্চ সেই অর্থে নির্বাচনের আলোচনাতেও অগ্রাধিকার দেখে না।

আলোচনা সভায়, গণসংহতি আন্দোলন–জিএসএ’র প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪