রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত আসনগুলোতে মনোনীত প্রার্থীরা হলেন: ঢাকা-৭: হামিদুর রহমান, ঢাকা-৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান।
টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ।
ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নুল আবেদীন, ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল।
ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১: নাদিরা আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া, কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
মির্জা ফখরুল জানান, সব মিলিয়ে এ পর্যন্ত ২৭৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি ২৭ আসনের প্রার্থীর নামও যথাসময়ে জানানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি