| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৬:৪৫:২৫:অপরাহ্ন  |  ১১৫৭২৮৪ বার পঠিত
জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বৃহস্পতিবার রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। এর আগেই ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করবে সংশ্লিষ্ট দল।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। তিনি লেখেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরিশ্রম, দেশবাসীর দোয়া এবং কূটনৈতিক সহায়তায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাঁকে শিগগিরই লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সমন্বয়ে আছেন ডা. জুবাইদা রহমান। তিনি আজই লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন, যাতে সঙ্গে থেকেই কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া যায়। তবে তার আগেই যদি এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা সম্পন্ন হয়,  লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলও ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন।

এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফ। পুরো চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি বিষয় সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪