সিনিয়র রিপোর্টার: বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সকাল সাড়ে ৯টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তিনি সেখান থেকেই রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন ফিরে যাবেন।
রিপোর্টার্স২৪/এসসি