| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতীতের তুলনায় শতগুণ উন্নয়ন করবে বিএনপি: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৭:২৮:০৯:পূর্বাহ্ন  |  ১১৬১৬৮০ বার পঠিত
অতীতের তুলনায় শতগুণ উন্নয়ন করবে বিএনপি: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে গণসংযোগে নেমেছেন ভিন্ন উদ্দীপনায়।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় পেকুয়ার কোনাখালীতে ছাদখোলা গাড়িতে চতুর্থ দিনের মতো প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। আপনাদের সবার কাছে আবেদন। ধানের শীষে ভোট দিন,  রায় দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে উন্নয়ন নিয়ে আপনাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে। এলাকায় শান্তি, সমৃদ্ধি ও স্থিতি ফিরিয়ে আনাই হবে আমাদের প্রথম কাজ।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সালাহউদ্দিন ২ ডিসেম্বর থেকে এলাকাব্যাপী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী মাঠে তিনি প্রতিদিনই ব্যাপক গণসংযোগ, পথসভা ও জনগণের সাথে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, পাঁচ দিনের টানা প্রচারণা শেষে আগামী ৭ ডিসেম্বর (রোববার) সালাহউদ্দিন ঢাকায় ফিরে যাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪