| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:৫১:২৫:পূর্বাহ্ন  |  ১১৮৪০৫৪ বার পঠিত
বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে রমজানের আগে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা জানিয়েছে, তার জন্য বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দলের স্থায়ী বিষয় এবং নেতৃত্ব সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে উল্লেখ করেন, তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতা বিবেচনা করে উপযুক্ত সময়ে নিজ সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটি পারিবারিক ব্যাপার।

বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে। এই বক্তব্যের আগে তিনি কুড়িগ্রামের সরদারপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪