| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলাদা দিনে গণভোট চায় জামায়াত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:৩০:১১:পূর্বাহ্ন  |  ১০৭১১৮২ বার পঠিত
আলাদা দিনে গণভোট চায় জামায়াত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা হলে ‘হজ-পজ’ অর্থাৎ বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “হ্যাঁ-না ভোট কেন নির্বাচনের দিন দিতে হবে? আটদলীয় জোট বলেছে পৃথক দিনে গণভোট আয়োজন করতে হবে।”

শুক্রবার (৫ ডিসেম্বর)বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীর অংশগ্রহণে ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ আটদফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপদেষ্টাদের উদ্দেশে শাহজাহান চৌধুরী বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অসুবিধা কোথায়? নির্বাচনের ব্যাপারে নিশ্চয়ই আপনাদের দুরভিসন্ধি রয়েছে। সারা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে এটি ভুলে গেলে চলবে না।”

আট দলের এই সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সমমনা জোটের শীর্ষ নেতারা।

সমাবেশ থেকে যে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়, সেগুলো হলো-

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন;

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু;

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করা;

বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যমান অগ্রগতি;

স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪