| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি: ফয়জুল করিম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:১৬:৩১:অপরাহ্ন  |  ১০৭১০৩০ বার পঠিত
চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি: ফয়জুল করিম

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেছেন যে, দেশে চাঁদাবাজি ও বৈষম্য এখনও বন্ধ হয়নি। তিনি বলেন, ‘ভেবেছিলাম বৈষম্যমুক্ত, চাঁদাবাজিমুক্ত দেশ গড়ব। কিন্তু ২৪-এর পরও চাঁদা আদায় বন্ধ হয়নি। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন দেশ আমরা চাইনি।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে আট দলের আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফয়জুল করিম অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে মানুষের অবস্থান হবে দুই ভাগে— কেউ দেশের পক্ষে থাকবে, কেউ ভারতের পক্ষে। আজ থেকেই দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে।

সমাবেশে উপস্থিত মুসল্লিরা মাঠে জুমার নামাজ আদায় করেন। দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে লোকজন জড়ো হতে শুরু করে, এবং মূল কার্যক্রম শুরু হয় দুপুর পৌনে ২টায়।


আট দলের ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—

১/ জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগে গণভোট আয়োজন।

২/ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।

৩/ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪/ বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫/ স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪