| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান মামুনুল হকের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:৫৫:২৩:অপরাহ্ন  |  ১০৬০৫৬০ বার পঠিত
আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান মামুনুল হকের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে জনগণের ন্যায্য অধিকার ও মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। গরিব ও শ্রমজীবী মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে এবং বৈষম্যহীন সমাজ গড়তে কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়নের কোন বিকল্প নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে আট দলের আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সাধারণ মানুষের বিজয়ের বাংলাদেশ। সোনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ দেখেছি—এবার চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।’

তিনি আগামী গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দুপুর পৌনে ২টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হলেও বেলা ১২টা থেকেই মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকে। লালদিঘী মাঠেই উপস্থিত মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪