| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও পেছাতে পারে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৫:০৫:০৭:পূর্বাহ্ন  |  ১১৫৪৮১২ বার পঠিত
খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও পেছাতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার কারণে তার যাত্রা আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

দল সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে যাত্রার সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করা হতে পারে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে আজ রাতেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।

একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় যাত্রা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার স্বাস্থ্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এসেছেন।বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪