| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেডিকেল বোর্ডের সম্মতি মিললেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৮:১০:০৬:পূর্বাহ্ন  |  ১১৯২৬৬৩ বার পঠিত
মেডিকেল বোর্ডের সম্মতি মিললেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাঁকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সব প্রস্তুতি কাতার কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে, বলেন ড. এনামুল হক।

তিনি আরও জানান, জার্মানি থেকে যে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে, তা কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনাতেই হচ্ছে। এখানে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ মানের ব্যবস্থা করছে কাতার কর্তৃপক্ষ, মন্তব্য করেন তিনি।

এদিকে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, তিনি এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। এ কারণে তাঁর লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।

গত দুই দিনে খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার প্রতিবেদন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। প্রতিদিনই বোর্ডের সভায় তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ বিশ্লেষণ করা হচ্ছে। শুক্রবারও দুই দফা বৈঠক হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪