| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না: সাদিক কায়েম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:৪৪:২৭:পূর্বাহ্ন  |  ১০৬৮৯২২ বার পঠিত
লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না: সাদিক কায়েম
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তারুণ্যকে ধারণ করতে হবে’- এ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে কিংবা পিন্ডিতে বসে আর রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে ইনসাফকে ভিত্তি করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এ দেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। বাইরে নয়, এই দেশেই এসে রাজনীতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘৫৪ বছরে আমাদের যে স্বপ্ন ছিল তা পূরণ হয়নি। গত ১৭ বছরে রাজনৈতিক বিভেদ ও দমন-পীড়নের কারণে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনও সফল হতে পারেনি।’

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪