| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারিতেই হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন:সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:০৫:৪২:পূর্বাহ্ন  |  ১১৮৭৮১৪ বার পঠিত
ফেব্রুয়ারিতেই হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন:সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কক্সবাজার প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, এই নির্বাচন হবে পরিবর্তনের সূচনা। ভোটের দিন জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে অন্য কারো প্রয়োজন হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেও তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘ ১৬–১৭ বছর জনগণ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘নামমাত্র সাংবিধানিক ব্যবস্থা থাকলেও দেশে কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিলেন এবং ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা।

গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করায় শেখ হাসিনা জনগণের আস্থা হারিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সমাবেশে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সালাহউদ্দিন আহমদ ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪