| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে'

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:৫১:২৬:পূর্বাহ্ন  |  ১১৮৫৪৮১ বার পঠিত
‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে'
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) এভার কেয়ার হসপিটালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ব্যক্তিগত চিকিৎসক বলেন,দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম যখনই মনে করবেন, তখনই তাকে বিদেশে পাঠানো হবে। কারণ, এখনও তার শারীরিক স্থিতিশীলতা নেই। আপানাদের মনে রাখতে হবে এত লম্বা সময় জার্নির জন্য অবশ্যই শারীরিক স্থিতিশীলতার দরকার আছে।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো প্রকারের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন,বিভিন্ন প্লাটফর্মে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো হচ্ছে যা অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত।

এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর এবং তাদের স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করে জাহিদ হাসান বলেন, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪