| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইট ‘ভিভিআইপি’ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:২০:১৩:পূর্বাহ্ন  |  ১১৮০১৮৫ বার পঠিত
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইট ‘ভিভিআইপি’ ঘোষণা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর ঢাকায় এয়ার অ্যাম্বুল্যান্স আসবেন এবং ১০ ডিসেম্বর ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।”

এর আগে শনিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা কিছুটা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুল্যান্স আসার পর যেকোনো দিনে উনাকে নেওয়া হবে।”

একজন চিকিৎসক জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই রয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্সের দেরি এবং ফ্লাই করার জন্য শরীরের উপযুক্ততা দুটোর বিষয়ই বিবেচনায় নিতে হচ্ছে।”

বিএনপির একটি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুল্যান্সটি ৬ ডিসেম্বর ঢাকায় আসার কথা থাকলেও সময়সূচি পুনঃনির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিক সময়সূচি অনুযায়ী এটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪