| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:৩৩:৪৫:পূর্বাহ্ন  |  ১১৭৯১০৩ বার পঠিত
খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে জোবাইদা রহমান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জোবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান এবং রাতেই বাসায় ফিরে আসেন।

জোবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা খালেদা জিয়ার পাশে অবস্থান করেন। দুপুর আড়াইটার দিকে তিনি হাসপাতাল থেকে ধানমন্ডির বাসার দিকে রওনা দেন।

বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বেলা পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪