| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে লক্ষাধিক ফেক আইডি খোলা হয়েছে’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:৪৪:৫৫:পূর্বাহ্ন  |  ১১৫৩৯১৯ বার পঠিত
‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে লক্ষাধিক ফেক আইডি খোলা হয়েছে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির প্রার্থীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি খোলা হয়েছে। এই আইডিগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, “বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর এই ফেক আইডিগুলো প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাবে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে পারে। এ ধরনের প্রস্তুতিও তারা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রযুক্তির বিরুদ্ধে নয়। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার ওপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ।”

বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতারা।

বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসকসহ বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪