| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব: পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:৩৮:২৯:অপরাহ্ন  |  ১১৪৯৫৮৫ বার পঠিত
প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব: পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া। ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব‍্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।’

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলা ফেরার পকেটের টাকাও উঠে না।’ বাংলাদেশে যারা ব‍্যবসা করে তারা মাফিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে পাটওয়ারী বলেন, আমরা কোনো দলের কাছে সিট নিগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না।

ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি এখন গড়ার সময়।

ভারতকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, ‘ভারতকে বলতে চাই নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪