| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:৫২:০৫:অপরাহ্ন  |  ১১৬৪১৩২ বার পঠিত
সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার: মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী একথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে করেছে।’

জার্মান থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে তিনি বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স … এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেজমন্টেটা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’

এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এভার কেয়ার হসপিটালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম যখনই মনে করবেন, তখনই তাকে বিদেশে পাঠানো হবে। কারণ, এখনও তার শারীরিক স্থিতিশীলতা নেই। আপানাদের মনে রাখতে হবে এত লম্বা সময় জার্নির জন্য অবশ্যই শারীরিক স্থিতিশীলতার দরকার আছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪